শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ২০ অক্টোবর ২০২৬
পেশকার ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। এখন সেবাটি পাইলট পর্যায়ে আছে।
সেবা
- পেশকার চেম্বারের মামলা, শুনানির তারিখ, ক্লায়েন্ট, ফি ও সময়সীমা রাখার, আর তারিখের রিমাইন্ডার পাঠানোর একটা অনলাইন খাতা।
- পাইলট চলাকালীন সুবিধা যোগ, বদল বা বন্ধ হতে পারে।
অ্যাকাউন্ট
- চেম্বার প্রধান চেম্বার খোলেন এবং সদস্যদের যোগ, বদল ও সরানোর দায়িত্ব তাঁর।
- নিজের পাসওয়ার্ড গোপন রাখুন। আপনার অ্যাকাউন্ট দিয়ে যা করা হয় তার দায়িত্ব আপনার।
তথ্যের সঠিকতা
- অ্যাপে মামলা, তারিখ ও ফলাফল যা লেখা হয়, তা চেম্বারের সদস্যরাই লেখেন — তার সঠিকতার দায়িত্ব চেম্বারের। আদালতের আসল নথি ও আদেশই চূড়ান্ত।
রিমাইন্ডার ও হিসাব শুধু সহায়তা
- SMS বা WhatsApp রিমাইন্ডার সবসময় পৌঁছাবেই, এমন নিশ্চয়তা নেই — মোবাইল নেটওয়ার্ক বা সেবাদাতার সমস্যায় না-ও পৌঁছাতে পারে। শুধু রিমাইন্ডারের উপর নির্ভর না করে ডায়েরি নিয়মিত দেখুন।
- তামাদি ক্যালকুলেটর ও কজলিস্ট মেলানো হিসাবের সাহায্য মাত্র, আইনি পরামর্শ নয়। দাখিলের আগে আইন, আদালতের ছুটির তালিকা ও প্রযোজ্য বিশেষ আইন নিজে মিলিয়ে নিন।
- ভুল তথ্য লেখা, রিমাইন্ডার না পৌঁছানো বা হিসাবের ভুলের কারণে কোনো তারিখ বা মেয়াদ পেরিয়ে গেলে তার দায় পেশকারের নয়।
যা করা যাবে না
- অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা, অন্য চেম্বারের তথ্য দেখার চেষ্টা, অপ্রয়োজনীয় বা অনুমতি ছাড়া বার্তা পাঠানো, বা সেবার ক্ষতি করে এমন কিছু করা যাবে না।
- এমন কিছু হলে পেশকার দল চেম্বারের অ্যাকাউন্ট বন্ধ করতে পারে।
অ্যাকাউন্ট বন্ধ
- চেম্বার প্রধান চাইলে চেম্বার বন্ধ বা মোছার অনুরোধ করতে পারেন। শর্ত ভাঙলে পেশকার দলও চেম্বার বন্ধ করতে পারে; বন্ধ করলে তথ্য মোছা হয় না।
প্রযোজ্য আইন
- এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।
পরিবর্তন
- শর্ত বদলালে এই পেজে নতুন তারিখসহ জানানো হবে। বদলের পরে ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে ধরা হবে।
প্রশ্ন বা অনুরোধ: support@seresta.app