গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২০ অক্টোবর ২০২৬
পেশকার আইনজীবী ও চেম্বারের মামলা ব্যবস্থাপনার সেবা। এখানে লেখা আছে আমরা কী তথ্য রাখি, কেন রাখি, কে দেখতে পায় আর আপনি কী করতে পারেন।
কী তথ্য রাখা হয়
- চেম্বার: নাম, জেলা, ফোন নম্বর।
- চেম্বারের সদস্য: নাম, মোবাইল নম্বর, ভূমিকা (প্রধান, আইনজীবী, মুহুরি, হিসাবরক্ষক)। পাসওয়ার্ড কখনো সরাসরি রাখা হয় না — শুধু তার হ্যাশ (scrypt)।
- ক্লায়েন্ট, মামলা, শুনানির তারিখ, ফলাফল, ফি জমা আর সময়সীমা — যা চেম্বার নিজে অ্যাপে লেখে। ক্লায়েন্টের ক্ষেত্রে নাম, ফোন, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানা ও নোট থাকতে পারে।
- পাঠানো রিমাইন্ডারের খাতা: কাকে, কবে, কোন বার্তা, পৌঁছেছে কি না।
কেন রাখা হয়
- শুধু চেম্বারকে মামলা, তারিখ আর ফি সামলাতে সাহায্য করতে, আর তারিখের রিমাইন্ডার পাঠাতে।
- আমরা আপনার বা আপনার ক্লায়েন্টের তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।
কে দেখতে পায়
- প্রতিটি চেম্বারের তথ্য শুধু সেই চেম্বারের সদস্যরা দেখতে পান, ভূমিকা অনুযায়ী অনুমতিসহ। এক চেম্বার অন্য চেম্বারের কিছু দেখতে পায় না।
- পেশকার দলের অ্যাডমিনরা সব চেম্বারের নাম, সদস্যদের নাম ও মোবাইল নম্বর আর মোট সংখ্যা দেখতে পারেন; দরকারে পাসওয়ার্ড রিসেট বা চেম্বার বন্ধ করতে পারেন। এসব প্রতিটি কাজ খাতায় লেখা থাকে।
- প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য দরকার হলে পেশকার দল সরাসরি ডেটাবেস দেখতে পারে।
কোথায় রাখা হয়
- তথ্য থাকে Supabase-এর PostgreSQL ডেটাবেসে, মুম্বাই (ভারত) অঞ্চলের সার্ভারে। ওয়েবসাইটটি চলে Hostinger-এর সার্ভারে।
অন্য প্রতিষ্ঠানের কাছে যা যায়
- রিমাইন্ডার চালু থাকলে প্রাপকের মোবাইল নম্বর আর বার্তার লেখা SMS সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে, আর WhatsApp চালু থাকলে Meta-র WhatsApp সেবার কাছে যায় — শুধু বার্তা পৌঁছানোর জন্য।
- এর বাইরে কারো সঙ্গে তথ্য ভাগ করা হয় না, আইন অনুযায়ী বাধ্য হলে ছাড়া।
কুকি
- শুধু দুটো কুকি ব্যবহার হয়: লগইন ধরে রাখার জন্য (৩০ দিন) আর আপনার বাছাই করা ভাষা মনে রাখার জন্য। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।
নিরাপত্তা
- পাসওয়ার্ড ও লগইন টোকেন হ্যাশ করে রাখা হয়; পরপর ভুল পাসওয়ার্ডে লগইন কিছুক্ষণ বন্ধ থাকে; প্রতিটি কাজে সার্ভারে অনুমতি যাচাই হয়। তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — নিজের পাসওয়ার্ড কাউকে দেবেন না।
ক্লায়েন্টের তথ্য নিয়ে চেম্বারের দায়িত্ব
- চেম্বার যে ক্লায়েন্টের তথ্য অ্যাপে রাখে, তার দায়িত্ব চেম্বারের। ক্লায়েন্টকে বার্তা পাঠানো চালু করার আগে তাঁর সম্মতি নিন; প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা করে বন্ধও করা যায়।
তথ্য বদলানো ও মোছা
- চেম্বারের সদস্যরা (অনুমতি অনুযায়ী) ক্লায়েন্ট, মামলা ও তারিখ বদলাতে বা মুছতে পারেন।
- পুরো চেম্বার ও তার সব তথ্য মুছতে চাইলে চেম্বার প্রধান পেশকার দলের সঙ্গে যোগাযোগ করবেন।
এই নীতির পরিবর্তন
- নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ জানানো হবে। বড় পরিবর্তন হলে চেম্বার প্রধানদের আলাদা করে জানানো হবে।
প্রশ্ন বা অনুরোধ: support@seresta.app